Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানে উঠে চালককে কুপিয়ে টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২৪৬ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানে উঠে চালককে কুপিয়ে নগদ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কাজলা ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে মালবোঝাই করে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান কাজলা এলাকায় যানজটে ধীরগতিতে চলছিল। এই সময় ছয়-সাত জন ছিনতাইকারী হঠাৎ গাড়িতে উঠে চালক মো. মহিনকে (৩৮) জিম্মি করে অর্থ দাবি করে। টাকা না দেওয়ায় তার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তার কাছে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহত মহিন তেজগাঁওয়ের রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের চালক। তার বাড়ি লক্ষ্ণীপুর সদর উপজেলায় এবং পিতার নাম মো. নিজাম উদ্দিন। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কর্মস্থল রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের ম্যানেজার হৃদয় চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, আমাদের গাড়িটি চট্টগ্রাম থেকে মাল নিয়ে গাজীপুর যাচ্ছিল। কাজলা এলাকায় এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চালক ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
About Author Information

কাভার্ডভ্যানে উঠে চালককে কুপিয়ে টাকা ছিনতাই

Update Time : ০১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫