Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে দেশে ফিরছেন বিসিবি সভাপতি?

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। তবে ঘরোয়া পর্যায়ে তাদের জন্য বিসিবি কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করে। বছরের আন্তর্জাতিক সিরিজ হিসেবে বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছেন মিরাজ-লিটনরা। এরপরই তারা পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন। অন্যদিকে, ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। এর আগে ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন বুলবুল। তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা অনিশ্চিত ছিল। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ ঢাকায় ফিরবেন বুলবুল। তার আগে আইসিসির একটি সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার। অস্ট্রেলিয়ায় যাওয়ার কিছুদিন আগেও একবার বিসিবি সভাপতি হঠাৎ দেশ ছেড়েছেন বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি খবরও বেরোয় একাধিক গণমাধ্যমে। ঠিক পরদিন সকালেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে তাদের চমকে দেন বুলবুল। পরে তিনি পরিবারের কাছে ছুটছেন পূর্বনির্ধারিত সূচি অনুসারে। বুলবুল নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির বিরুদ্ধে নির্বাচনের সময় থেকে আন্দোলন করে আসছে ঢাকার ক্লাবের বড় একটি অংশ। অনিয়মের অভিযোগ তুলে সেসব ক্লাবের সংগঠকরা নির্বাচন থেকেও সরে দাঁড়ান। পরবর্তীতে নিজেদের দাবিতে অনড় থেকে তারা ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে রয়েছেন। এরই মাঝে নতুন সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল ইসলাম। তার অধীন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দিয়েছেন সংগঠকরা। যা নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের পর ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Tag :
About Author Information

কবে দেশে ফিরছেন বিসিবি সভাপতি?

Update Time : ১১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬