Dhaka ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কপিলমুনিতে দুর্ধর্ষ সন্ত্রাসী হালিম ফকির গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ২২০ Time View

কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনি থেকে সেই বহুল আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও ভূমি দস্যু
হালিম ফকিরকে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে কপিলমুনি ফাঁড়ি পুলিশ
তাকে গ্রেফতার করেছে। এর আগে ২রা মার্চ কপিলমুনির কপোতাক্ষের পাড়ে সন্ধ্যার পর
সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে ধাওয়া করে এ সময় সে নদী সাতরে পালিয়ে যায়।
পুলিশ জানাই হালিম ফকির এজাহার ভুক্ত আসামি। গত শুক্রবার ৭ মার্চ সকাল আনুমানিক দশটার
দিকে শ্রীরামপুর মোড়ে পরিত্যক্ত সেফ বিল্ডিং এর পাস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ
সময় হালিম ফকির যুবলীগ কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিল। অল্প বয়স থেকে সন্ত্রাসী
কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেড়ে ওঠা হরিদাসকাটি গ্রামের মৃত আব্দুল ফকিরের পুত্র হালিম ফকির
এখন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। বিগত সরকারের আমলে এমপিদের আস্থাভাজন হয়ে একের পর এক
সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে নির্দ্বিধায়। এমপির আস্থাভাজন হওয়ায় ভয়ে কেউ মুখ
খোলার সাহস পাইনি । ২০২৪ সালের ৫ ই আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায়
মহড়া দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হালিম ফকিরের সেদিনের সেই দৃশ্য দেখে এলাকার
মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তার হাতে এমন অস্ত্র দেখে এলাকার মানুষ হতবাক হয়ে যায়। এর
আগে ২০০৮ সালের ২৮ অক্টোবর হালিম ফকিরকে ডাকাতি করার সরঞ্জাম, মুখোশ ও হেরোইন সহ
কপিলমুনি ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে। ইতিপূর্বে বিভিন্ন অপরাধে সে বহুবার জেল
খেটেছে। এছাড়া এর আগের দিন হালিম ফকিরের আর এক দোসর হরিঢালী যুবলীগ নেতা সরদার
মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত ৬ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হরিঢালী
ক্যাম্পের পাশ থেকে ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। সরদার মনিরুল ইসলাম (৩৮)হরিঢালী
গ্রামের বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সরদারের ছেলে। ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম
জানান, হরিঢালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সরদার মনিরুল ইসলাম ওইদিন
ক্যাম্পের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। জানা যায় আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন
সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সে বিভিন্ন সময় হামলা করতো।শিক্ষক মাওঃ জালাল
উদ্দীন।

Tag :
About Author Information

কপিলমুনিতে দুর্ধর্ষ সন্ত্রাসী হালিম ফকির গ্রেফতার

Update Time : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫