Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৪৪ Time View

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সোমবার (৩ নভেম্বর) বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় পরিচালিত যৌথ অভিযানে পাচারকারী চক্রের গোপন বন্দিশালার সন্ধান মেলে। অভিযানে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজনকে পাহাড়ের ভেতর বন্দি করে রাখা হয়েছে। তথ্য যাচাই শেষে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ২৫ জনকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করে।”

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাহাড়ে এনে বন্দি করে রাখে। পরে তাদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হচ্ছিল।

কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তি ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

টেকনাফ সীমান্তে সম্প্রতি মানবপাচার কার্যক্রম বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এর আগে অক্টোবর মাসেই র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিজিবির একাধিক অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৭৮ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয় এবং ৫৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

Tag :
About Author Information

কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

Update Time : ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫