Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা ২০২৫ সালের এপ্রিলে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৩৫৪ Time View

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা রমজান শেষ হলে শুরু করবে দেশের শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার বলেন, রমজান শেষ হলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর। শিক্ষা বোর্ড জানায়, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্ট সূত্রমতে ২০২৫ সালের মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুর দিকে ঈদুল ফিতর হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভর করবে)। ঈদুল ফিতরের ছুটি শেষ হলে পরীক্ষা নেওয়া হবে। সাধারণত পরীক্ষার সময়সূচি দেওয়া হয় ১৫ দিন আগে। সেই হিসেবে এপ্রিলের মাঝামাঝি বা শেষ দিকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। ১৩ অথবা ১৪ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার বলেন, ১৩ অথবা ১৪ নভেম্বর এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল দেওয়া হবে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নে পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কিনা শুধু তা যাচাই করা হয়। খাতার লেখা প্রশ্নের উত্তর নতুন করে মূল্যায়ন করা হয় না। এ বছর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। অন্যান্য বোর্ডগুলোতেও পুনর্নিরীক্ষণের আবেদন করেন সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রত্যাশিত ফল না পাওয়া পরীক্ষার্থীরা।

Tag :
About Author Information

এসএসসি পরীক্ষা ২০২৫ সালের এপ্রিলে

Update Time : ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪