1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

এমবাপের হাতেই উঠলো গোল্ডেন বুট, গড়লেন অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না পেলেও এঙ্ট্রা টাইমের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে তারা। এই ম্যাচে লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই টুর্নামেন্টে ৮টি গোল করলেও ফাইনালে কোনো গোল পাননি। ফলে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি গোল করে গোল্ডেন বুট পুরস্কারটি জিতে নেন। এমবাপে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২টি গোলসহ মোট ১০ গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। ফুটবল ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি দুইবার গোল্ডেন বুট জিতলেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি ৮ গোল করে এই পুরস্কার পেয়েছিলেন। এই ১০ গোলের মাধ্যমে এমবাপের ক্যারিয়ারে মোট বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়ালো ২২-এ। ইংল্যান্ডের বিপক্ষে তার দ্বিতীয় গোল লিওনেল মেসির (২১ গোল) রেকর্ড ভেঙে তাকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম শীর্ষ গোলদাতায় পরিণত করেছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd