Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ২৫০ Time View

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে বললেন,

“বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি প্রত্যাহার করে ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বঞ্চিত প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য।”

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বলেন, “তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নও সম্ভব নয়। আপনারা ঢাকাতে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাবেন। আমাদের দাবি না মানলে সমাবেশের পর দিন ২৩ জুন থেকে আমরণ অনশনে যাব।”

Tag :
About Author Information

এবার আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

Update Time : ১২:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫