Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে ঝরল আরও ৪ প্রাণ, আহত ২০

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২০৯ Time View

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন। নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)

বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও, শুক্রবার ভোরে নিহতদের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এছাড়া আগের শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

Tag :
About Author Information

এক্সপ্রেসওয়েতে ঝরল আরও ৪ প্রাণ, আহত ২০

Update Time : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫