Dhaka ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইটের নিরাপদে অবতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২৭৭ Time View

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনের উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকায় সমস্যার দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে ফ্লাইটটি ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিমানের যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলেও উল্লেখ করেন রাগিব সামাদ। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে।

Tag :
About Author Information

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইটের নিরাপদে অবতরণ

Update Time : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫