Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন স্ত্রী কে জবাই করে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ২৯৭ Time View

লালমনিরহাটের পাটগ্রামে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী হাসিবুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছে। শনিবার (৭ জুন) সকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে ঈদেরদিন সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরন করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নিহতের স্বামী হাসিবুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।

Tag :
About Author Information

ঈদের দিন স্ত্রী কে জবাই করে হত্যা

Update Time : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫