Dhaka ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনা জার্মানির

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

আনন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’। একইসঙ্গে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদমাধ্যম দ্য নিউজ বলছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ এবং এটি বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, এই যুদ্ধ ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। একইসঙ্গে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। মের্জ বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দুই দিন ধরে বৈঠক করেছি, ইরান ইস্যু এবং সেখানে এই সম্পূর্ণ অপ্রয়োজনীয় যুদ্ধের মতো সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছি।’ তিনি আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে ইউরোপকে মানিয়ে নিতে হবে। এই নতুন অর্থনৈতিক বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে, যত কঠিনই হোক না কেন। এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালিতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে জার্মান নৌবাহিনী একটি মাইনসুইপার জাহাজ ভূমধ্যসাগরে পাঠাচ্ছে বলে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন। তিনি জার্মান পত্রিকা রাইনিশে পোস্ট-কে বলেন, এই জাহাজের সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে কবে এটি কার্যকরভাবে পাঠানো হবে, তা তিনি উল্লেখ করেননি।

Tag :
About Author Information

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনা জার্মানির

Update Time : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬