Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফল বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

বিদেশ : ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের একটি ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি দর্চে শহরে পড়ে আগুন ধরে যায়। এতে পাইলট, সহপাইলট এবং দুই ব্যবসায়ী নিহত হন। পরে জরুরি সেবার কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। গত সপ্তাহেও ইরানের নিয়মিত বিমান বাহিনীর একটি মার্কিন তৈরি এফ-৪ যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। সূত্র : রয়টার্স

Tag :
About Author Information

ইরানে ফল বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

Update Time : ০৯:৫৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬