Dhaka ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরিতে তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ Time View

নিউজিল্যান্ড সফরে বাম হ্যাম্পস্ট্রিংয়ে চোট পেয়ে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। দলীয় ব্যবস্থাপনা এই তথ্য নিশ্চিত করেছে। ৩৩ বছর বয়সী এই অল-রাউন্ডার ইতোমধ্যেই আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। নতুন এই চোটের কারনে জানুয়ারি মাসে স্টোকসকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে বলে বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আরো কিছু পরীক্ষার পর ইনজুরির পূর্নাঙ্গ মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন স্টোকস। যে কারনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি। ম্যাচে ইংল্যান্ড ৪২৩ রানের বিশাল পরাজয় বরণ করতে বাধ্য হয়। যদিও তিন ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে স্টোকস বলেছেন, ‘একটা বাধা পার হওয়া আছে- তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেবার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরও রক্ত, ঘাম ও অশ্রু ঝড়ানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি।’ এর আগে আগস্টে এই একই পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি স্টোকস। আগামী বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পরবর্তী টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যা জুনে শুরু হবে।

Tag :
About Author Information

ইনজুরিতে তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস

Update Time : ১২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪