Dhaka ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকান্ড হয়নি: আ ক ম মোজাম্মেল হক

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৩১৩ Time View

বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায়। বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। সোমবার আহসানউল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভুমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে, গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেজন্যই আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজ হত্যাকারীরা বলে এ দেশে গণতন্ত্র নেই। জীবিত থাকলে তিনি এ অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারতেন। আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গুম-খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। এখন বিএনপি বলে, এ দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই। তিনি আরও বলেন, আহসানউল্লাহ মাস্টার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল। এর ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়। বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাইকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুইয়া প্রমুখ।

Tag :
About Author Information

আ. লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকান্ড হয়নি: আ ক ম মোজাম্মেল হক

Update Time : ১২:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪