Dhaka ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাধি হাম

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। এমন পরিস্থিতে  আগামী রোববার থেকে উপজেলা পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।”

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহের কাজ চলছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া, আন্তর্জাতিক সংস্থা গ্যাভি থেকে প্রায় ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা ধার নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, যা পরবর্তীতে ক্রয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।”

‘যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে’-উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, দ্রুত ও সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে অধিক সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে এই বিশেষ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকাদানের আওতায় আনা হবে।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় রোগটি বেশি ছড়িয়েছে। হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ শিশুর।

হামের টিকাদান কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতির অভিযোগও উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেরি না করে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১৬ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন।

Tag :
About Author Information

আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাধি হাম

Update Time : ১২:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬