1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

আরিয়ান খানের সঙ্গে কে এই মেয়ে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে ড্যানিশ গায়িকা ভিনি তাকাইরের সঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় দুজনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়তেই ভিনি তাকাইরকে নিয়ে কৌতূহল বাড়ে ভক্তদের মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনি তাকাইর একজন স্বাধীন সংগীতশিল্পী। তিনি নিজের গান নিজেই লেখেন এবং সুর করেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে সাইনিং লাইটস, মেবি আই লাভ ইউ ও ট্র মিগ। ভিনির সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেনমার্কের কোপেনহেগেন ও ভারতের মুম্বাই- দুটি শহরই তার নিয়মিত কর্মস্থল। তিনি একাধিকবার ভারতে এসেছেন এবং মুম্বাইয়ের বিভিন্ন আয়োজনে সরাসরি সংগীত পরিবেশন করেছেন। সংগীতের পাশাপাশি ভিনি একজন উদ্যোক্তা ও বিপণন কৌশলবিদও। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ট্যালেন্ট ম্যানেজমেন্ট ও ইভেন্ট প্রোডাকশন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে কাজ করেছেন। আরিয়ান ও ভিনির একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই লক্ষ্য করেছেন, ইনস্টাগ্রামে দুজন একে অপরকে অনুসরণ করেন এবং তাদের কয়েকজন অভিন্ন পরিচিতও রয়েছেন। তবে এ বিষয়ে আরিয়ান খান বা ভিনি তাকাইর- কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এর আগে ব্রাজিলীয় মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ান খানের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। সে সময়ও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd