1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর খেলবেন না ৪১ বছর বয়সী এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। রোনালদো বলেছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি আল নাসরের এই ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রোনালদো বলেছেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’ পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি যদি কখনোই আপনাদের খুশির কারণ হয়ে থাকি, আমার কোনো গোল উদযাপনে যদি কাউকে জড়িয়ে ধরে থাকেন, দুশ্চিন্তা ভুলে নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন, তাহলে এটাই আমার সার্থকতা।’ জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের যাত্রায় পাশে থাকা পরিবার, সমর্থক, সতীর্থ, কোচ ও স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। বিদায়বার্তার সঙ্গে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘পর্তুগাল সব সময় আমার অংশ হয়ে থাকবে।’ জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডÑদুটিই তার দখলে। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd