Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মগোপনে থাকা সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লালমনিরহাট ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।

ডিবি পুলিশের কর্মকর্তা সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাটে নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।”

সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

Tag :
About Author Information

আত্মগোপনে থাকা সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

Update Time : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬