Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আতিফ আসলাম দক্ষিণি সিনেমায়

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ২৪২ Time View

বিনোদন: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বলিউডের একাধিক সিনেমায় গান করেছেন। এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় এ গায়কের। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমায় প্রথমবার গান গাইছেন আতিফ আসলাম। মালয়ালম সিনেমা ‘হাল’-এর জন্য একটি গান রেকর্ড করবেন তিনি। তবে গানটি সম্ভবত তিনি হিন্দিতেই গাইবেন। প্রশান্ত বিজয়কুমারের পরিচালনায় তৈরি ‘হাল’-এ মুখ্য ভ‚মিকায় দেখা যাবে অভিনেতা শেন নিগমকে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নান্ধাগোপান ভি। সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। স¤প্রতি বাংলাদেশেও কনসার্ট করে গেছেন আতিফ। বলিউডের মতো বাংলাদেশেও আছে তার অগণিত ভক্ত-শ্রোতা। ‘ও লামহে ও বাতেঁ’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। ২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন আতিফ।

Tag :
About Author Information

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

আতিফ আসলাম দক্ষিণি সিনেমায়

Update Time : ১০:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪