Dhaka ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আসছে শাকিবের ‘রকস্টার’র ফার্স্টলুক

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩৪ Time View

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং করছেন শাকিব খান। এরই মধ্যে কয়েকদিনের শুটিং-ও সেখানে সম্পন্ন হয়েছে। আজ শনিবার শাকিবের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান, বিশেষ এই দিনে প্রকাশ হতে যাচ্ছে ‘রকস্টার’র ফার্স্টলুক। আজমান রুশো বলেন, খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাবো, যিনি বিলং করেন এইসময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। শাকিব খানের জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব। জানা যায়, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ‘রকস্টার’র চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি লিখেছেন বনলতা এঙ্প্রেস, উৎসব, ওয়েব সিরিজ কাইজার, ওয়েব ফিল্ম মাইনকার চিপায়। মনপুরা, হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’। ‘রকস্টার’ শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন। শোনা যাচ্ছে, মূল নায়িকা সাবিলা নূর। এদিকে গত কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন ‘প্রিন্স’ নিয়ে। সেই আশায় প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়। অনেকের দাবি সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে। ভিএফএঙ্, সাউন্ড ও গানগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করছেন অনেক শাকিবিয়ান ও দর্শক। একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে দুই নায়িকাকে। তাদের একজন তাসনিয়া ফারিণ অন্যজন কলকাতার মেয়ে জ্যোতির্ময়ী।

Tag :
About Author Information

আজ আসছে শাকিবের ‘রকস্টার’র ফার্স্টলুক

Update Time : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬