Dhaka ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল ছেড়ে পিএসএল বেছে নিলেন জাম্পা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগ ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। তবে ব্যতিক্রম ঘটনাও দেখা গেল। আইপিএল ছেড়ে পিএসএলে বেছে নিয়েছেন অ্যাডাম জাম্পা। পিএসএল ছেড়ে আইপিএলে আসার বড় কারণ থাকে অর্থ। তবে কেউ কেউ পিএসএলের বেশি অর্থের চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। সেখানে স্রোতের বিপরীতে গিয়ে আইপিএল ছেড়ে পিএসএলে এসেছেন এই অজি লেগ স্পিনার। এ প্রসঙ্গে জাম্পা বলেছেন, ‘এবার আইপিএল খেলতে চাইনি। ইচ্ছা ছিল না। তাই নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে আমার মতো ক্রিকেটারের কাছে টাকাটা বড় আকর্ষণ হতে পারে না। দক্ষতাই আসল। তাছাড়া আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। আমার পক্ষে এত সময় দেওয়া সম্ভব হত বলে মনে হয় না। ভেবে ছিলাম কয়েক দিন বিরতি নেব। এক মাস আগে পিএসএলের প্রস্তাব পেলাম। তার পর সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক প্রতিযোগিতাটা আমি উপভোগ করছি।’ পিএসএলে দারুণ ফর্মে আছেন জাম্পা। করাচি কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করলেন এই অজি স্পিনার।

Tag :
About Author Information

আইপিএল ছেড়ে পিএসএল বেছে নিলেন জাম্পা

Update Time : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬