Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের এনওসি পেলেন না তুষারা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩৮ Time View

লঙ্কান ক্রিকেটারদের পাওয়া যেন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে আইপিএলের দলগুলোর জন্য। এবার আইপিএলের এনওসি পেলেন না লঙ্কান পেসার নুয়ান তুষারা। আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল তার। এর আগে চোটের কারণে যশ দয়ালকেও হারিয়েছে বেঙ্গালুরু। এছাড়া চোটের কারণে অনিশ্চিত দলের আরেক তারকা পেসার জশ হ্যাজলউডের অংশগ্রহণও। ক্রিকইনফো জানিয়েছে, লঙ্কান বোর্ডের বাধ্যতামূলক ফিটনেস টেস্টে উতরে যেতে পারেননি তুষারা। এ কারণেই তাকে আইপিএলের এনওসি দেওয়া হয়নি। পাঁচটি ভিন্ন মানদণ্ডে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়েছিল শ্রীলঙ্কান বোর্ড এসএলসি। যেখানে মোট নম্বর ছিল ২৯। তুষারা এর মধ্যে ১৭ নম্বর তুলতে সমর্থ হয়েছেন, যা ‘পাশ মার্ক’ নয়। আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ শনিবার মাঠে নামবে বেঙ্গালুরু। সেই ম্যাচে নিশ্চিতভাবেই তুষারার খেলা হচ্ছে না। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে গোটা আসরই হাতছাড়া হতে পারে তার। ৪-৫ দিন ব্যবধান রেখে নতুন করে ফিটনেস টেস্ট দিতে পারবেন এই পেসার। এদিকে মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও চোটের কারণে এখনও আইপিএলে দলের সাথে যোগ দিতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের পেসার পাথিরানার কাফ মাসলে টান লেগেছে। আর লক্ষ্নৌ সুপার জায়ান্টসের স্পিনার হাসারাঙ্গা মাঠের বাইরে রয়েছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে।

Tag :
About Author Information

আইপিএলের এনওসি পেলেন না তুষারা

Update Time : ১২:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬