Dhaka ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক সহযোগিতা দরকার

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৭১ Time View

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বললেন, রাতের ভোটের কল্পনাও করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না। নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার এবং দলগুলোর আচরণ সহায়ক হতে হবে।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপের মধ্যে আসবে তখন কাজ করব। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও একধাপ এগিয়ে যাবে কমিশন।

তিনি আরও যোগ করে বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধনও হবে। রাজনৈতিক দলগুলো যতো দ্রুত ঐক্যমত্য আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে।

সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

Tag :
About Author Information

অবাধ সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক সহযোগিতা দরকার

Update Time : ১০:৪২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫