Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে শুরু হলো নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

ছয় বছরের প্রতীক্ষার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুভিং বাংলাদেশের শুটিং। ঢাকার ২০টি লোকেশনে হবে এই শুটিং। যেখানে একটি বাইক রাইডারের সংগ্রামের গল্প পর্দায় ফুটে উঠবে। সিনেমার প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি জানিয়ে নুহাশ গণমাধ্যমকে বলেন, ‘প্রধান চরিত্রের জন্য নতুন মুখ বাছাই করা হয়েছে। এটা আমরা একটু সময় নিয়ে ঘটা করে জানাতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার আমরা অডিশন নিয়েছি। সময় নিয়েই চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’ নির্মাতা হিসেবে নুহাশের শুরু স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে। এই কাজগুলো তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তাই প্রথম সিনেমায় তিনি কোনো তাড়াহুড়া করেননি। নুহাশ গণমাধ্যমকে জানান, ‘পাঁচ থেকে ছয় বছর ধরে কাজটি করছি নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। কখনো চিত্রনাট্য, কখনো বাজেট বা গল্পের উন্নয়নে সময় লেগেছে। এখন পুরো টিমের সহযোগিতায় পরিকল্পনামতো কাজটি পর্দায় তুলে ধরব।’ সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। ২০২১ সালে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল আপ্য সিনেমাটি। সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় ২৫ লাখ টাকা। এছাড়া কান, টোকিও, লোকার্নোসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসব ও ফিল্ম মার্কেট থেকে সহযোগিতা পেয়েছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। এরপর শুরু হবে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ।

Tag :
About Author Information

অবশেষে শুরু হলো নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’

Update Time : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬