Dhaka ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জানিয়েছেন, “নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।”

মীর শাহে আলম জানান, “অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। শিগ্গিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, “জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সেসব ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতারা ভবিষ্যতে নির্বাচন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহিতার আওতায় থাকবে।”

Tag :
About Author Information

অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না

Update Time : ১২:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬