Dhaka ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অঞ্জন দত্ত ঢাকা মাতাবেন

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ৩০৪ Time View

বিনোদন: ওপার বাংলার মতো এপার বাংলায়ও সমান জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত। সুযোগ পেলেই প্রায়শই অঞ্জন ছুটে আসেন বাংলাদেশি শ্রোতাদের সামনে! শনিবার ঢাকার শ্রোতা-দর্শকদের জন্য আবারও আসছেন অঞ্জন!  ঢাকা মাতাবেন তিনি। ইতিমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরো গান গাইবেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টলের পাশাপাশি থাকবে স্পন্সর বুথ ও নানা কর্মসূচি। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে থাকবে জুনিয়র চেম্বারস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ ছাড়া বিশেষ কিছু আয়োজনে পার্টনার হিসেবে থাকবে এশিয়ান পেইন্টস্, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার এর এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রæপ এবং কডিক্সেল থাকছে। কনসার্টটিতে রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক। কনসার্ট আয়োজন নিয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’ এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টেও ছিলেন আহমেদ হাসান সানি।

Tag :
About Author Information

অঞ্জন দত্ত ঢাকা মাতাবেন

Update Time : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪