Dhaka ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অজয়ের বাজিমাত ওটিটিতে

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ২৮৪ Time View

বিনোদন: বলিউড অভিনেতা অজয় দেবগন বর্তমানে নিয়মিত ওটিটির কাজ করছেন। এমনকি এ মাধ্যমে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা অজয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন অজয় দেবগন। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে বলিউড অভিনেতা অজয় দেবগনের। তার অভিনীত ক্রাইম-থ্রিলার ঘরানার শো ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায়। এতে অজয়ের শক্তিশালী পারফরম্যান্স ও ভার্সেটাইল অভিনয় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বলিউড তারকাদের তালিকায় নিয়ে আসে। রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর ছয়টি এপিসোডের জন্য অজয় ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ব্রিটিশ শো ‘লুথার’-এর অফিশিয়াল রিমেক এটি। ওয়েব সিরিজ়ের প্রতি পর্বে অভিনয় করে প্রায় ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাইফ আলী খান। আট পর্বের ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য ১৫ কোটি রুপি নেন তিনি। পঙ্কজ ত্রিপাঠি ‘মির্জাপুর টু’ ও ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য যথাক্রমে ১০ ও ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। এরপর রয়েছেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, সামান্থা রুথ প্রভু প্রমুখ।

Tag :
About Author Information

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

অজয়ের বাজিমাত ওটিটিতে

Update Time : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪