Dhaka ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২৬৮ Time View

অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা। সোমবার দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান তারা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সকাল থেকে সেখানে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারও আগে গত রোববার দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু তারপরও পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না সাংবাদিকরা।

Tag :
About Author Information

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

Update Time : ১১:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪