1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনায় আর থাকছেন না সৌরভ গাঙ্গুলী। তাঁর জায়গায় দেখা যাবে অভিনেতা দেবকে। দুই মাস ধরে শোনা যাচ্ছিল এমন কথা। যদিও এ বিষয়ে জি বাংলা চ্যানেল বা দেব-কেউই মুখ খোলেননি। অবশেষে দাদাগিগির নতুন সিজনের প্রোমো প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো সঞ্চালক হয়ে আসছেন দেব।
ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। ২০০৯ সালে শুরু হওয়া শোর তৃতীয় সিজন ছাড়া সব সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী-দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি। প্রোমোতে তাই নিজে থেকে জানিয়ে দিলেন একটু ভয় ও নার্ভাসের কথা। সে সময় দেবকে সাহস জোগাতে দেখা গেল জি বাংলার দুই সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত এবং আবীর চট্টোপাধ্যায়কে।
১ মিনিট ২০ সেকেন্ডের প্রোমোয় ভয়ে ভয়ে দেবকে বলতে শোনা যায়, ‘কোথায় দাদা আর কোথায় আমিৃ।’ এ অবস্থায় সেটে হঠাৎ দেখা যিশু-আবীরের সঙ্গে। দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, ‘আরে, আমরা পারলে তুই পারবি না?’ পাশেই বসে থাকা আবীর চট্টোপাধ্যায় বললেন, ‘একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?’
এবারও দাদাগিরি পরিচালনার দায়িত্বে আছেন অভিজিৎ সেন। তিনি জানান, সঞ্চালকের পাশাপাশি নতুন সিজনে শোয়ের ধরনে খানিকটা বদল আসবে। প্রতিযোগীদের পাশাপাশি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মেন্টর হিসেবে থাকবেন প্রতি পর্বে। এই ভূমিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে যোগাযোগ করেছে দাদাগিরি টিম। শিগগির শুরু হবে দাদাগিরির নতুন সিজন। সে সময় জানা যাবে কারা থাকবেন মেন্টরের ভূমিকায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd