1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

‘আমাদের থামানোর সাধ্য কারও নেই’—মরক্কো কোচের হুঙ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেক্সিকোর মন্তেরিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।এই ঐতিহাসিক জয়ের পর মরক্কো জাতীয় দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি প্রতিপক্ষ দলগুলোকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই বিশ্বকাপে আমাদের থামানোর সাধ্য কারও নেই। নির্ধারিত সময়ের ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি দলের এই আত্মবিশ্বাসের কথা জানান।

৪৯ বছর বয়সী এই মরক্কান কোচ উল্লাস প্রকাশ করে বলেন, ‘এখন আমাদের নিজেদের এটাই বলা উচিত যে, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যদি আমাদের নিজস্ব ফুটবলটা খেলতে পারি, তবে আমরা অপরাজেয়। বেশ কয়েক বছর ধরেই মরক্কোর ফুটবলাররা নিজেদের ওপর বিশ্বাস রাখছে এবং তারা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে।

এখন সবাই মরক্কোকে সমীহ করে, কারণ আমরা শক্তিশালী। আমাদের দলটি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং আমার বিশ্বাস আমরা অনেক দূর যাব। ’ম্যাচে নেদারল্যান্ডসের পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার কৌশল দেখে কিছুটা অবাক হয়েছেন ওয়াহবি। তিনি মন্তব্য করেন, ‘সত্যি বলতে, ডাচরা একজন বাড়তি ডিফেন্ডার নিয়ে মাঠে নামবে তা আমি আশা করিনি। কারণ তারা সাধারণত বল পজিশন ধরে রেখে খেলতে পছন্দ করে।’
তবে প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের মাঝেও ‘সামান্য ফাঁকফোকর’ খুঁজে বের করে যেভাবে তার দল ম্যাচটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল, তাতে তিনি দারুণ সন্তুষ্ট। এর পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের চমৎকার পারফরম্যান্সের প্রশংসাও করেন মরক্কো কোচ, ‘ডাচরা যদি আজ জিতত, তবে ওদের গোলরক্ষকই নিশ্চিতভাবে ম্যাচ সেরা হতো।’

টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড নিয়ে শেষ ষোলোয় এবার মরক্কোর সামনে কানাডা। তবে এই লড়াইয়ের আগে কোচের পা মাটিতেই থাকছে। তিনি মনে করিয়ে দেন যে, ফুটবলে কেউই অপরাজেয় নয়।

শিষ্যদের সতর্কবার্তা দিয়ে ওয়াহবি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দেরও একটা কথা স্পষ্ট বলেছি, যদি আমরা ভুল করি, তবে আমাদের সোজা বাড়ি ফিরে যেতে হবে। টুর্নামেন্টে যত দূর সম্ভব এগিয়ে যেতে আমাদের পুরো শক্তি ও সবটুকু কৌশল ঢেলে দিতে হবে; আর এটাই আমি দলের প্রতিটি খেলোয়াড়ের মানসিকতায় দেখতে চাই।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd