Dhaka ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
রবিবার (০৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য, বাগেরহাট-২ আসন।
এ সময় আরও উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন,সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন,সহ সভাপতি এস এম রাজ,সহ সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান,বাবুল সরদার,আহাদ  উদ্দিন হায়দার ,সবেক সধারন সম্পাদক আলী আকবর টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক ,  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
Tag :
About Author Information

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Update Time : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬