Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের সেই রান আউট নিয়ে যা বললেন মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৯ Time View

জয় পরাজয় ছাপিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। কেননা সেদিন রান আউট কাণ্ড ছিল তুমুল আলোচনাতে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ব্যাটার সালমান আলী আগাকে রান আউট করেন মিরাজ। যার পক্ষে বিপক্ষে তুমুল চর্চা হয়। ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজ তার দশম ওভারের প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে। কিন্তু তাকে সেই সুযোগ দেননি বাংলাদেশ অধিনায়ক। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি। এভাবে রান আউট হওয়াটা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক। সেই ঘটনা নিয়ে ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে কিছুটা ব্যাখ্যা দিয়েছিলেন মিরাজ। এবার সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এনিয়ে মুখ খুললেন, ‘এটা আমি লিগ্যালি আউট করেছি। সবাই যে ধরনের কথা বলছে… বল যখন আমি করেছি, বল ধরতে গিয়েছি সবাই দেখবেন। সে যদি বল ধরে আমাকে দিতো, আমি রানআউট করতাম না বা আপিল করতাম না; অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড যে আউটটা।’ শেষ ম্যাচে ১১ রানের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদ। ৪ উইকেট তুলে নেওয়া এই বোলারকে প্রশংসায় ভাসালেন মিরাজ, ‘তাসকিন অনেক অভিজ্ঞ খেলোয়াড়। এমন অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। কারণ দায়িত্ব নেয় সে। প্রথম পাওয়ারপ্লেতে যেভাবে উইকেট নিয়েছে, শেষদিকে গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট নিয়েছে, যা দলের দরকার ছিল। এটা গ্রেট টার্নিং পয়েন্ট।’

Tag :
About Author Information

সালমানের সেই রান আউট নিয়ে যা বললেন মিরাজ

Update Time : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬