Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হলো কিউইদের বাংলাদেশ সফরের সূচি

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৯ Time View

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। ঈদের পর ছুটি কাটিয়ে আবারও ক্যাম্পে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। এপ্রিলেই আবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে। আগামী মাসে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। এরই মধ্যে কিউই দলের ঢাকা সফরের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। গতকাল সোমবার সময় সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যুতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল খেলবে তারা। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।

Tag :
About Author Information

চূড়ান্ত হলো কিউইদের বাংলাদেশ সফরের সূচি

Update Time : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬