Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনের জালে জাপানের গোল বন্যা

  • Reporter Name
  • Update Time : ১১:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৮ Time View

এএফসি নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে পাত্তাই দিল না জাপানের মেয়েরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাপান নারী দল। ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে জাপান। বল দখল ও আক্রমণে বেশ পিছিয়ে ছিল ফিলিপাইনের মেয়েরা। তবে শুরু থেকে একের পর এক আক্রমণ চালালেও প্রথম গোলের জন্য প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জাপানকে। ৪৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তানাকা। আর যোগ করা সময়ে আরও একটি গোল পেয়ে যায় জাপান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করে কোগা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে জাপানিজরা। ম্যাচের শেষ ৪৫ মিনিটে আরও পাঁচটি গোল আদায় করে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ৬৫তম মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ছিবা। দুই মিনিট পর ব্যবধান চারগুণ করেন মাতসুকুবো। আর ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কোগা। ম্যাচের ৮৬তম এবং ৯০তম মিনিটে একটি করে গোল করেন তানিকাওয়া ও উয়েকি। তাতেই ৭-০ গোল ব্যবধান জিতে নেয় জাপান। জাপান ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। প্রথম সেমিফাইনালে আগামীকাল মঙ্গলবার অস্ট্রেলিয়া-চীন পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া নারী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

Tag :
About Author Information

ফিলিপাইনের জালে জাপানের গোল বন্যা

Update Time : ১১:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬