Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের জীবনী নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২২ Time View

আলোচিত সামাজিক মাধ্যম তারকা হিরো আলম আবারও নতুন উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করছেন। জানা গেছে, ২১ দিন কারাগারে থাকার অজানা নানা অভিজ্ঞতা নিয়েই এই সিরিজটি তৈরি করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, জেলে কাটানো সেই সময়টি তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। কারাগারের ভেতরের বাস্তবতা, বন্দিদের দৈনন্দিন জীবন এবং কঠোর নিয়মকানুন-এসব তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান ওয়েব সিরিজের মাধ্যমে। তার ভাষ্য, বাইরে থেকে সাধারণ মানুষ কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব কমই জানেন। কিন্তু ভেতরে গেলে বোঝা যায় প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। বন্দিদের দিন-রাতের রুটিন, তাদের সংগ্রাম, নিরাপত্তাব্যবস্থা এবং রাতের পরিবেশ-এসব বিষয় সিরিজে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। হিরো আলম আরও বলেন, শুধু নিজের অভিজ্ঞতাই নয়, জেলের ভেতরে দেখা বিভিন্ন চরিত্র ও ঘটনার প্রতিফলনও এই সিরিজে থাকবে। বাস্তবতার কাছাকাছি থেকে গল্প সাজানো হবে, যাতে দর্শকরা একটি বন্দির ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন। তিনি জানান, নির্মাতা হিসেবে কাজটি করতে গিয়ে বাস্তব ঘটনাকেই প্রাধান্য দিতে চান। তার মতে, একজন বন্দির দিন কীভাবে শুরু হয় এবং কীভাবে শেষ হয়-সেই বাস্তব চিত্রই এই সিরিজে দেখানো হবে। জানা গেছে, শিগগিরই ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ে নিজেই যুক্ত থাকবেন হিরো আলম। তবে সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

Tag :
About Author Information

নিজের জীবনী নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম

Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬