Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানআউটের পর গ্লাভস ও হেলমেট ছুড়ে ক্ষোভ, শাস্তি পেলেন সালমান আগা

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩০ Time View

স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে রানআউটের ঘটনায় ক্ষোভ দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা। মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারার ঘটনায় তাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটে ঘটনাটি। মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের একটি বলে মোহাম্মদ রিজওয়ান সোজা শট খেলেন। বলটি মিরাজ পা দিয়ে থামিয়ে দেন। তখন নন স্ট্রাইকে থাকা সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি দুজনের কাছেই থাকলেও আগে তুলে নিয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ। পরে তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি এই ব্যাটসম্যান। আউটের সিদ্ধান্ত ঘোষণার আগেই তিনি হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন। সাজঘরের পথে বাউন্ডারি লাইন পার হওয়ার পরও আবার নিজের সরঞ্জাম ছুড়ে মারতে দেখা যায় তাকে। এ সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়ান তিনি।

ঘটনার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমান আগার বিরুদ্ধে ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ অভিযোগ আনেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

ম্যাচের ফলাফলে অবশ্য পাকিস্তানেরই জয় আসে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তারা জেতে ১২৮ রানের ব্যবধানে। এই জয়ের ফলে সিরিজে এখন সমতা ১-১।

সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডে আজ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tag :
About Author Information

রানআউটের পর গ্লাভস ও হেলমেট ছুড়ে ক্ষোভ, শাস্তি পেলেন সালমান আগা

Update Time : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬