Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১৫ বছরেই ম্যানইউর প্রথম দলে অনুশীলন, তরুণ গ্যাব্রিয়েলকে বার্তা রাশফোর্ডের

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩১ Time View

স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা ১৫ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ক্লাবের প্রথম দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন এই কিশোর ফুটবলার। তার এই দ্রুত উত্থান নজর কেড়েছে সমর্থক ও সিনিয়র খেলোয়াড়দেরও। এমনকি বর্তমানে বার্সেলোনায় ধারে থাকা ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডও তাকে উৎসাহ জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দলের সঙ্গে অনুশীলনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন গ্যাব্রিয়েল। সেই পোস্টে মন্তব্য করে তাকে শুভকামনা জানান রাশফোর্ড। ইউনাইটেড একাডেমিরই আরেক গ্র্যাজুয়েট রাশফোর্ড লিখেছেন, “লিল ব্রো ইজ আ স্টার।”

রাশফোর্ডের এই মন্তব্যের জবাবও দিয়েছেন গ্যাব্রিয়েল। তিনি একটি হার্ট ইমোজি দিয়ে কৃতজ্ঞতা জানান। সমর্থকদের মতে, এই ছোট্ট আদানপ্রদানই ইউনাইটেড পরিবারের ভেতরের বন্ধনের একটি উদাহরণ।

এদিকে তরুণ এই ফুটবলারের অগ্রগতি নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জেজে খুব ভালো করছে। আমাদের একাডেমিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং আমরা চেষ্টা করি তরুণদের সুযোগ দেওয়ার।”

ক্যারিক আরও বলেন, “জেজে বড় প্রতিভা, এটা বোঝা কঠিন নয়। অনূর্ধ্ব ১৮ দলের হয়ে তার মৌসুমটাও খুব ভালো গেছে। আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী। তবে ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ। কখন তাকে এগিয়ে নেওয়া হবে এবং কখন তাকে কিছুটা সময় দেওয়া হবে, সেটিও ঠিকভাবে বেছে নিতে হবে।”

তবে সমর্থকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। নিয়ম অনুযায়ী, প্রিমিয়ার লিগের ম্যাচ ডে স্কোয়াডে ১৬ বছরের নিচের কোনো খেলোয়াড় রাখা যায় না। ফলে গ্যাব্রিয়েল প্রথম দলের সঙ্গে অনুশীলন করলেও এখনই প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না।

তবু খুব অল্প বয়সেই প্রথম দলের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়ায় তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছেন অনেকেই।

Tag :
About Author Information

মাত্র ১৫ বছরেই ম্যানইউর প্রথম দলে অনুশীলন, তরুণ গ্যাব্রিয়েলকে বার্তা রাশফোর্ডের

Update Time : ১১:০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬