সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত হয়ে জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসী
হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেল করেছে
ভুক্তভোগী  মোঃ কুতুব উদ্দিনের সংবাদ সম্মেলন।
রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে তিনি এই সংবাদ
সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোঃ কুতুব উদ্দিন বলেন,আমি আমার এলাকায় নির্মাণাধীন
রাস্তায় বালু দেওয়ার সাব-কন্ট্রাক্ট নিয়ে বালু দিচ্ছিলাম। সেখানে  মাফুজ
সহ ১২/১৩ জন আমার পঁঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং বলে এখানে বালু দিতে
হলে আমাদের উক্ত টাকা দিতে হবে।
আমি রাজি না হওয়ার কারণে গত ৮মার্চ রবিবার বিকালে প্রতিদিনের ন্যায় আমি
রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ফয়লা বাজারের বেলি ব্রিজের নিচে পৌঁছালে
পূর্ব থেকে ওত পেতে থাকা মাফুজ ও তার দলবল আমাকে তাদের হাতে থাকা রামদা,
লোহার রোড, বাশের লাঠিসহ মারাত্মক প্রাণঘাতী দেশীয় আমার উপর হামলা করে।
আমার চিৎকার শুনিয়া স্থানিয়রা আগাইয়া আসিলে আসামীগণ দাপট প্রদর্শন করিয়া
বীর দর্পণে ঘটনাস্থল ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় বলিয়া যাই আমি
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করিলে আমার এবং আমার পরিবারের লোকদের খুন
করে লাশ গুম করে ফেলবে। স্থানিয়রা আমাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক
দ্বারা প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর আমাদের শরীরের অবনতি হওয়ায় গত ৯
মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমার
পরিবারের সদস্য থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে
আজকাল করে ঘুরাইতে থাকে।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, গত ৯মার্চ হতে ১২মার্চ পর্যন্ত চিকিৎসা
নিয়ে ছাড়পত্র সংগ্রহ করে সামান্য সুস্থ হয়ে স্বাক্ষী ও আত্মীয় স্বজনদের
সাথে আলাপ আলোচনা করে থানায় মামলা করতে গেলে আসামীপক্ষের অবৈধ প্রভাবের
কারণে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন।
দীর্ঘদিন যাবত সন্ত্রাসীরা আমার পরিবাররে সদস্যদের ভয়-ভীতি প্রদর্শন করে
আসছে। সর্বশেষ আমাদেরকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও জখম করিয়াছে।
এমতাবস্থায় আপনাদের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে
বিচারের জোর দাবি জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর