সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিদেশ : নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ঝাপার বহুল আলোচিত লড়াইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বলেন্দ্র শাহ। কমিশনের তথ্য অনুযায়ী, বলেন্দ্র শাহ যেখানে ৫৫ হাজার ৫০০’র বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, সেখানে অলি মাত্র ১৫ হাজার ৪০৯ ভোট পেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। আসনটিতে প্রায় ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষে এএফপি-র হিসাব বলছে, বলেন্দ্র শাহ ইতিমধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট সীমা অতিক্রম করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের এই প্রবণতা যদি চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়, তবে ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহর এই বিজয় নেপালের সামপ্রতিক রাজনীতিতে অন্যতম নাটকীয় ফলাফল হিসেবে গণ্য হবে। প্রবীণ মাঙ্র্বাদী নেতার বিরুদ্ধে জয় এবং একজন মেয়রের পদ থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পথে তাঁর এই উত্থান এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্যের প্রবণতা অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে শাহর মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। গত বছর সেপ্টেম্বরের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ছয় মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘জেন জি’ প্রজন্মের নেতৃত্বে হওয়া সেই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হয়েছিলেন।
বিপ্লবের পথে নেপাল
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় (নিম্নকক্ষ) শাহর দল আরএসপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাইেএ প্রসঙ্গে বলেন, ‘প্রবণতা বলছে, আরএসপি অনেক জায়গায় এগিয়ে আছে এবং বেশ কিছু আসনে জয়লাভ করেছে।’ রাজনৈতিক বিশ্লেষক চন্দ্র দেব ভট্ট বলেন, ‘এটি মূলত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনগণের এক ধরনের বিদ্রোহ। মানুষ বুঝতে পেরেছে যে নতুনদের হয়তো খুব শক্তিশালী এজেন্ডা নেই, কিন্তু এটি গত কয়েক দশকের অপশাসনের জন্য পুরনো দলগুলোর প্রতি জনগণের দেওয়া একটি শাস্তি।’
ভোটের বর্তমান চিত্র
গতকাল শনিবার সকাল পর্যন্ত দ্বিতীয় দিনের গণনায় ৪৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে:
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি): ৩৯টি আসন।
নেপালি কংগ্রেস: ৫টি আসন।
সিপিএন-ইউএমএল (অলির দল): ২টি আসন।
মাওবাদী কেন্দ্র (পুষ্প কমল দাহাল): ১টি আসন।
বাকি ১১৭টি আসনের মধ্যে ৯০টিতেই এগিয়ে আছে বলেন্দ্র শাহর দল আরএসপি। সরাসরি নির্বাচনের ফল সোমবারের মধ্যে পাওয়া গেলেও সমানুপাতিক পদ্ধতির পূর্ণাঙ্গ ফল আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কমিশন।

‘বালেন’ ম্যাজিক
বলেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামে পরিচিত, মূলত তাঁর সংগীত জগতের জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের কাজে লাগিয়ে ২০২২ সালে কাঠমান্ডুর প্রথম স্বতন্ত্র মেয়র হয়েছিলেন। অন্যদিকে, গত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপাও নিজ আসনে পিছিয়ে আছেন। নেপালি টাইমসের প্রকাশক কুন্দ দীক্ষিত বলেন, ‘এটি আমাদের প্রত্যাশার চেয়েও বড় অঘটন। এটি প্রমাণ করে যে পুরনো দলগুলোর অযোগ্যতা এবং গত সেপ্টেম্বরের ঘটনার কারণে সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ।’ ঝাপা জেলায় ভোট গণনা কেন্দ্রের চারপাশে সাঁজোয়া ট্রাকসহ সেনারা কড়া পাহারা দিচ্ছে। গত বছরের আন্দোলনে পুড়ে যাওয়া অলির বাড়ির ধ্বংসাবশেষ এখনও সেই ভয়াবহ সহিংসতার স্মৃতি বহন করছে। ৭৪ বছর বয়সী ধর্মকলা গৌতম, যিনি বাড়িটি পুড়তে দেখেছিলেন, তিনি বলেন, ‘মাওবাদীরা যখন ক্ষমতায় এসেছিল তখন অনেক আশা করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। এবারও আমি কিছুটা আশা নিয়ে বেঁচে থাকতে চাই।’

 

 


এই বিভাগের আরো খবর