Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিং’-এ অ্যাকশনে নতুন চমক দিচ্ছেন শাহরুখ

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪২ Time View

বিনোদন: মুক্তির আগেই আলোচনায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। ছবিটির একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। বিজয়া দশমী উৎসবের আবহে নির্মিত এই দৃশ্য ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে, যেখানে উৎসবের ভিড়ের মধ্যেই বাবা-মেয়ের রোমাঞ্চকর অ্যাকশন মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দৃশ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিজয়া দশমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রার আবহ পুরোপুরি ফুটে ওঠে। ঢাকঢোলের শব্দ, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উৎসবমুখর পরিবেশ মিলিয়ে শুটিং সেটে তৈরি করা হয়েছিল এক বিশাল আয়োজন। সিনেমার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দর্শকদের নতুনভাবে চমকে দিতে এই দৃশ্যের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই অ্যাকশন দৃশ্য ধারণে অংশ নেন শত শত জুনিয়র শিল্পী। ভিড়ের মধ্যেই বাবা-মেয়ের চরিত্রকে কেন্দ্র করে শুট করা হয়েছে তীব্র অ্যাকশন সিকোয়েন্স। জানা গেছে, এই অংশে সুহানা খান নিজেই বেশ কয়েকটি স্টান্ট দৃশ্যে অংশ নিয়েছেন। তাঁর চরিত্রের জন্য দৃশ্যগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছবিটি ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির নাম ‘কিং’ রাখার প্রস্তাব দেন। পরে একই বছরের আগস্টে শাহরুখ খান নিজেই নিশ্চিত করেন, এটিই হবে তাঁর পরবর্তী সিনেমা। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে। সুহানার জন্য এটি বিশেষ একটি প্রকল্প। কারণ, ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’-এ অভিনয়ের পর এই সিনেমার মাধ্যমেই তাঁর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। শুরুর দিকে ছবিটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। পরে পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখ খানের সঙ্গে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন। তারকাবহুল এই সিনেমায় শাহরুখ খান ও সুহানা খানের পাশাপাশি অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :
About Author Information

‘কিং’-এ অ্যাকশনে নতুন চমক দিচ্ছেন শাহরুখ

Update Time : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬