সর্বশেষ :
আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত জ্বালানি সাশ্রয়ে হোম অফিসের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড-ভিয়েতনাম
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’, ঈদে আসছে বিশেষ পর্ব

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিনোদন: দীর্ঘ এক বছরের বেশি সময় দর্শকদের সঙ্গ দেওয়ার পর শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। নির্মাতা কে এম সোহাগ রানা জানিয়েছেন, আগামীকাল সোমবার (১২৪তম পর্ব) প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ধারাবাহিকটির মূল গল্প। তবে নাটকটির দর্শকদের জন্য থাকছে নতুন চমক, ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে সাত পর্বের বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ‘দেনা পাওনা’। শুরুতে এটি আট পর্বের একটি মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে পর্বসংখ্যা। একসময় ধারাবাহিকটি শত পর্বের মাইলফলকও অতিক্রম করে। তখনই নির্মাতা আভাস দিয়েছিলেন, খুব বেশি দিন আর চলবে না এই ধারাবাহিক। সম্প্রতি নিজের ফেসবুক পেজে নাটকের একটি ফটোকার্ড শেয়ার করে শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা। সেখানে লেখা হয়, “দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সুন্দর একটি পথচলা শেষে আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে আমাদের চ্যানেলের সবার প্রিয় নাটক ‘দেনা পাওনা’। নাটকটিকে যেভাবে দর্শক নিজের করে নিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন, তা আমাদের সত্যি আবেগাপ্লুত করে।” ধারাবাহিকটির গল্পে এখন বেশ নাটকীয় মোড় দেখা যাচ্ছে। খায়রুল জানতে পারে যে অফিসে সে চাকরি পেয়েছে, সেই প্রতিষ্ঠানের বসই তার আসল বাবা। বিষয়টি মেনে নিতে না পেরে চাকরি ছেড়ে দেয় সে। এদিকে নিপার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আবার মায়ের চিকিৎসার জন্যও প্রয়োজন অনেক টাকা। সব মিলিয়ে দিশেহারা অবস্থায় পড়ে খায়রুল। শেষ পর্যন্ত সে কি তার বাবাকে মেনে নেবে, নিপার সঙ্গে তার বিয়ে হবে কি না, সেই উত্তর মিলবে নাটকের শেষ দুই পর্বে। নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এম এন ইউ রাজুসহ অনেকে। ধারাবাহিকটি শেষ হলেও দর্শকদের জন্য ঈদে থাকছে নতুন উপহার। নির্মাতা জানিয়েছেন, ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে সাত পর্বের বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। ঈদের রাত থেকে চ্যানেল আইতে প্রচারের পর পরের দিন দুপুর ১২টা থেকে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে টানা সাত দিন প্রচারিত হবে এই বিশেষ পর্বগুলো। নির্মাতা কে এম সোহাগ রানা বলেন, “এই সিরিয়াল দিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেটা চাওয়ার চেয়ে অনেক বেশি। ভালো কাজ করলে মানুষ এমনভাবে ভালোবাসা দেয়, এটা আগে বুঝিনি। এই কাজটি আমার ক্যারিয়ারে নির্মাতা হিসেবে দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।” ধারাবাহিকটির শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা মাসের নির্দিষ্ট সময়ে শুটিং করতাম। সবাই মিলে একেবারে পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। সবকিছু অভ্যাসে পরিণত হয়েছিল। সেই অভ্যাসটা এবার আর থাকবে না, এজন্য কিছুটা খারাপ লাগছে।”


এই বিভাগের আরো খবর