সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে রিজার্ভ পৌঁছাবে, অর্থনীতি এখনো ভঙ্গুর বললেন গভর্নর

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার, ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। তবে অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও ভেতরে ভঙ্গুরতা এখনো কাটেনি।

গভর্নর জানান, বিগত সময়ে দেশের আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ নতুন সরকার এগিয়ে নেবে, এটাই প্রত্যাশা।” দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে নতুন সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হলেও তা এখনো সম্ভব হয়নি। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “রিজার্ভ চলতি মাসে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। চলতি বছরই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।” তার মতে, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সমন্বিত পদক্ষেপ জরুরি।

এদিকে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি চাই না। সবার জন্য অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির সুফল সবাইকে পেতে হবে।”


এই বিভাগের আরো খবর