Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ বশিরউদ্দীন

  • Reporter Name
  • Update Time : ১১:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ Time View

দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর নিজস্ব ইচ্ছার ভিত্তিতে এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হল।” সিদ্ধান্তটি জনস্বার্থে কার্যকর ঘোষণা করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন গত বছরের এপ্রিলে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আসেন এবং ২৬ আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তখন তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন। তার একই সময়ে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়াকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেছিলেন।

কদিন ধরেই বলা হচ্ছিল তিনি বিমানের চেয়ারম্যান পদ ছাড়বেন এবং নিজের ব্যবসা আকিজবশির গ্রুপে ফিরে যাবেন। অব্যাহতির প্রজ্ঞাপন মঙ্গলবার, নতুন সরকারের শপথের দিন জারি হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বিমানের নতুন উড়োজাহাজ ক্রয়ের আলোচনার সময় গত ১৫ জানুয়ারি বিমান পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে দায়িত্বে নিয়োজিত হন খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব এবং আখতার আহমেদ। খলিলুর রহমান বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আর ফয়েজ আহমদ জার্মানিতে রয়েছেন।

সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তির কাছে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

Tag :
About Author Information

বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ বশিরউদ্দীন

Update Time : ১১:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬