সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভল

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র ‘গডফাদার’খ্যাত অভিনেতা, অস্কারজয়ী তারকা রবার্ট ডুভল ৯৫ বছর বয়সে মারা গেছেন। ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয় দশকের বেশি সময়ের অভিনয় জীবনে ডুভল নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হলিউডের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী অভিনেতা হিসেবে। ১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম নেওয়া ডুভল অভিনয়ে আসার আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিউইয়র্কে কিংবদন্তি শিক্ষক সানফোর্ড মেজনারের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন। সেই সময় তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যান। ‘দ্য গডফাদার’ -এ কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা টম হ্যাগেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান ডুভল। এই চরিত্রের জন্য তিনি প্রথম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভ করেন। ছবিটি পরিচালনা করেছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ১৯৮৩ সালে ‘টেন্ডার মারসিস’ চলচ্চিত্রে একজন ভাঙাচোরা জীবনের কান্ট্রি গায়কের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেন। ডুভলের অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অ্যাপোক্যালিপস নাউ’, ‘টু কিল আ মকিংবার্ড’, ‘দ্য গ্রেট স্যান্টিনি’ এবং টেলিভিশন মিনিসিরিজ ‘লোনসাম ডাভ। শুধু অভিনয়েই নয়, নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি। ‘দ্য অ্যাপোস্টল’, ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নিজের সৃজনশীলতার ভিন্ন দিকও তুলে ধরেন। ১৯৯০ সালে ‘দ্য গডফাদার পার্ট ২’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন পারিশ্রমিক বৈষম্যের অভিযোগে। বিষয়টিকে তিনি ‘নীতির প্রশ্ন’ হিসেবে উল্লেখ করেছিলেন। রাজনৈতিকভাবে তিনি রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন। শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে না। বরং ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ডুভলের স্মৃতির প্রতি সম্মান জানাতে তার প্রিয় কোনো চলচ্চিত্র দেখে বা প্রিয়জনদের সঙ্গে ভালো কোনো গল্প ভাগ করে নিতে।


এই বিভাগের আরো খবর