Dhaka ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের কালি নিয়ে দুশ্চিন্তায় বর্ষা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি এখন তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়। ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি। বর্ষার পোস্ট করা ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’ পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।

Tag :
About Author Information

ভোটের কালি নিয়ে দুশ্চিন্তায় বর্ষা

Update Time : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬