সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে আমিশা প্যাটেল

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত। এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। আমিশার বিরুদ্ধে এই মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে। ২০১৭ সালে মোরাদাবাদের একজন ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা করেন। অভিযোগ অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি আমিশা। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তিনি মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে। মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি। এ বিষয়ে মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। গত সোমবারের নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর