Dhaka ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

বিনোদন: ভালোবাসা দিবসের আবহে জীবনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তার কন্যাসন্তান আনায়ার ছবি। স্ত্রী শাম্মা দেওয়ান ও শিশুকন্যাকে নিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।” বাবার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা আনায়ার ছবি দেখে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। অনেকে লিখেছেন, মেয়ের জন্য দোয়া রইল, আল্লাহ তাকে সুস্থ রাখুন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত অপূর্ব। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া। এর আগে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। আরও আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে স্বল্প সময়ের বৈবাহিক সম্পর্কেও ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখের সময় পার করছেন এই অভিনেতা। ভালোবাসা দিবসে প্রকাশিত একটি ছবি যেন তার জীবনের নতুন অধ্যায়ের উচ্ছ্বাসই তুলে ধরল।

Tag :
About Author Information

ভালোবাসা দিবসে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

Update Time : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬