Dhaka ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় থেকে নির্মাণে মোস্তাফিজুর নূর ইমরান, আসছে ‘জ্বীনের বাচ্চা’

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

বিনোদন: প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ার পেরিয়ে এবার পরিচালনায় নাম লেখালেন মোস্তাফিজুর নূর ইমরান। তার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’ শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার। অভিনয়ে বড় পরিসরে পরিচিতি পান আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ মহানগর-এ ইন্সপেক্টর মলয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘কাইজার’, ‘জাহান’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’সহ একাধিক ওয়েব কনটেন্টে কাজ করে আলোচনায় থাকেন তিনি। বড় পর্দায়ও দেখা যাবে তাকে ‘রইদ’ ও ‘সখী রঙ্গমালা’ সিনেমায়। তবে পরিচালনার সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। ২০০০ সালে বাগেরহাট থিয়েটার দিয়ে যাত্রা শুরু। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ার সময় মঞ্চে নির্দেশনাও দিয়েছেন। ইমরান বলেন, “মঞ্চে অনেক আগেই নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। যখনই নির্দেশনা দিয়েছি, খুব উপভোগ করেছি। এখনো সময় সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলে যাই, থিয়েটার প্রোডাকশন করি। সেখান থেকেই পর্দায় গল্প বলার ক্ষুধাটা তৈরি হয়।” ‘জ্বীনের বাচ্চা’ নিয়ে তিনি বলছেন, এটি সোশ্যাল হরর ঘরানার কাজ। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম ও সরকার রওনক রিপন। স্বাক্ষর কুন্ডু দীপের গল্পে চিত্রনাট্য করেছেন রাজীব হোসেন। ইমরানের ভাষ্য, “এই গল্পটা আমি বলছি সোশ্যাল হরর। এটা কেমন হরর, সেটা জানতে হলে দেখতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গল্পটা মিনিমালভাবে বলা এবং দৃশ্যগুলোকে মোমেন্ট হিসেবে তৈরি করা, যেন তা অতিরিক্ত না হয়ে যায়।” পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “পরিচালনা করে উপলব্ধি হলো, আমাদের বাজেট আরও বাড়ানো দরকার। কাজের পরিবেশ আরও স্মুথ হওয়া জরুরি। ভিউ চেজিং কনটেন্টের চেয়ে কোয়ালিটিফুল কাজ করা দরকার। বাংলার গল্প নিয়ে কাজ করতে হবে, সেটা মিথ হোক, হরর বা অন্য যেকোনো ঘরানা।” দর্শকের সাড়া পেলে নিয়মিত নির্মাণে থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেতা-নির্মাতা।

Tag :
About Author Information

অভিনয় থেকে নির্মাণে মোস্তাফিজুর নূর ইমরান, আসছে ‘জ্বীনের বাচ্চা’

Update Time : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬