সর্বশেষ :
বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের অতর্কিত হামলা, নিহত ৩২ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী ভারি বৃষ্টিতে নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯ জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

চুক্তিতে সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় সূত্রে তথ্য এ জানা গেছে। এরইমধ্যে প্রজ্ঞাপণও জারি করা হয়েছে।

আজ রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।

গত শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তির মেয়াদ বাতিল করা হয়। আব্দুর রশিদও মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ প্রাপ্ত ছিলেন। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে।

এর আগ ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান ড. নাসিমুল গনি।

এর আগে ওই বছরের ১৮ আগস্ট ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।


এই বিভাগের আরো খবর