সর্বশেষ :
বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের অতর্কিত হামলা, নিহত ৩২ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী ভারি বৃষ্টিতে নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯ জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল রোববার নতুন করে হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় ৫ জন এবং উত্তর গাজার আল-ফালুজা এলাকায় তাঁবুতে হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল ১,৫০০ বারের বেশি নিয়ম ভেঙেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৯১ জন নিহত হয়েছেন। গাজায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে। প্রায় ২০ লাখ মানুষ চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে দিন কাটাচ্ছেন ১৫ লাখ মানুষ। লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে, সেখানে যুদ্ধবিরতির পর থেকে ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠনে অন্তত ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। সূত্র : আল জাজিরা


এই বিভাগের আরো খবর